Showing posts with label ওয়েব ইনফো. Show all posts
Showing posts with label ওয়েব ইনফো. Show all posts

26 Aug 2020

ঘরের মধ্যে বাঘ ! গুগলের নতুন ফিচার ট্রাই করেছেন ?

Image courtesy: Cnet

আপনি বাড়িতে সোফায় বসে টিভি দেখছেন, কিংবা বিছানায় শুয়ে আছেন । এমন সময় যদি হঠাৎ দেখেন যে সোফার সামনে বা বিছানার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে একটি আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার, কিংবা প্রমাণ মাপের ডাইনোসর ? শুধু যে দাঁড়িয়ে রয়েছে তাই নয়, মাঝেমধ্যে লেজ নাড়ছে কিংবা গম্ভীর গলায় হুংকার ছাড়ছে ! আপনি যতই সাহসী হোন না কেন, নিজের ঘরের ভিতর হঠাৎ এমন দৃশ্য দেখলে পিলে চমকানো বা বুক ধড়ফড় করা মোটেই অস্বাভাবিক নয় ।  

8 Aug 2020

আপনার শিয়াওমি ফোনে কি মিলবে Android 11 ও MIUI 12 আপডেট ?

Image courtesy: Android central

সেপ্টেম্বরে গুগল রিলিজ করবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Android 11 । এদিকে শিয়াওমি কোম্পানি তাদের নতুন ইউজার ইন্টারফেস (স্কিন) MIUI 12 লঞ্চ করেছে জুলাই মাসে । Redmi, POCO এবং Mi সিরিজের একাধিক ফোনে পাওয়া যাচ্ছে এই আপডেট । প্রথম দফায় জুলাই মাসে শিয়াওমি তাদের একাধিক মডেলের ফোনে এই আপডেট রিলিজ করেছিল । দ্বিতীয় দফায় শিয়াওমি তাদের আরও কয়েকটি মডেলের জন্য MIUI 12 আপডেট রিলিজ করেছে । 

6 Aug 2020

হোয়াটসঅ্যাপে আর ভুয়ো খবর নয়, এল নতুন ফিচার Search the web

Image courtesy: Pixabay

আমরা সারাদিনে মোবাইল ফোনে যত খবর পড়ি এবং ফরওয়ার্ড করি তারমধ্যে অনেক খবরই ভুয়ো (Fake news) । বছরখানেক আগে হোয়াটসঅ্যাপে দেশজুড়ে ছেলেধরার ভুয়ো খবর ছড়িয়েছিল । তার জেরে ছেলেধরা সন্দেহে অনেক নিরীহ মানুষকে খুন করা হয় । সম্প্রতি করোনা ভাইরাস নিয়েও অনেক ভুয়ো খবর ছড়িয়েছে হোয়াটসঅ্যাপে । তাই ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে হোয়াটস্অ্যাপ নিয়ে এসেছে সার্চ দ্য ওয়েব (Search the web) নামে একটি নতুন ফিচার । 

2 Aug 2020

এভাবে পাঠানো গোপন whatsapp মেসেজ নিজেই ডিলিট হবে

Image courtesy: pgpnotes

হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার লঞ্চ করবে । ফিচারটি হল সেল্ফ ডেস্ট্রাক্টিং মেসেজ (Self destructing message) বা অটো ডিলিশন অফ মেসেজ (Auto deletion of message) । ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পাওয়া যাচ্ছে । অর্থাৎ ফিচারটি নিয়ে হোয়াটসঅ্যাপ এখনও পরীক্ষা চালিয়ে যাচ্ছে । ফিচারটি হোয়াটসঅ্যাপের মেইন ভার্সনে কবে আসবে তা এখনও জানা যায়নি । তা ছাড়া অনেক সময় এমনও হয় যে, বিশেষ কোনও ফিচার বিটা ভার্সনে এলেও পরবর্তীতে সেটা আর মেন ভার্সনে রিলিজ করা হয় না। তবে একটি বিশেষ পদ্ধতিতে আপনি কিন্তু সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেল্ফ ডেস্ট্রাক্টিং মেসেজ পাঠাতে পারবেন ।

29 Jul 2020

স্যামসাঙের ৫০০০ টাকার ফোনে এত কিছু !

Image courtesy: Samsung

চিনের মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার । এবার চিনের মোবাইল ফোন বিক্রিও নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে । কিন্তু শিয়াওমি সহ চিনের  বিভিন্ন কোম্পানির ফোনগুলির দাম অনেকটাই কম, কিন্তু স্পেসিফিকেশন পাওয়ারফু ও ফিচারও বেশি । তবে এবার চিনের ফোনকে টেক্কা দিতে স্যামসাঙ ভারতে লঞ্চ করল একাধিক ফিচার বিশিষ্ট ফোন যার দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা !


7 Jul 2020

ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘রিলস’

Image courtesy: Instagram

ইনস্টাগ্রামে আসতে চলেছে একটি নতুন ফিচার । ফিচারটির নাম ‘রিলস’ । গত বছরের নভেম্বর থেকে ফিচারটির টেস্ট শুরু করেছে ইনস্টাগ্রাম । প্রথমে ফিচারটি টেস্ট শুরু হয় ফ্রান্স ও জার্মানিতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে । তবে গত সপ্তাহে কোম্পানি জানিয়েছে, ভারতেও ফিচারটির টেস্ট শুরু হয়ে গিয়েছে । 

6 Jul 2020

ভারতের প্রথম সোশ্যাল অ্যাপ ‘এলিমেন্টস’, তবে শুরুটা করেছিল ওয়ার্ল্ডফ্লোট

Image courtesy: Elyments

আপনারা কেউ কি এলিমেন্টস (Elyments) অ্যাপটি ডাউনলোড করেছেন ? এলিমেন্টসকে বলা হচ্ছে ভারতে প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ । অর্থাৎ চিনের বিভিন্ন অ্যাপ আমাদের দেশে নিষিদ্ধ হওয়ার পর দেশি অ্যাপ তৈরি ও ব্যবহারের যে দাবি উঠেছে, তার একটা বড় উদাহরণ বলা যেতে পারে এলিমেন্টস অ্যাপ । গতকালই লঞ্চ হয়েছে অ্যাপটি । পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে ও অ্যাপলের অ্যাপ স্টোরে ।

1 Jul 2020

ইউটিউব ও ফেসবুকে শীঘ্রই পাবেন ‘টিকটকের মজা’

Image courtesy: Pixabay

টিকটক তো ভারতে থেকে বিদায় নিল । তারপর ? টিকটকের বিকল্প কী, তা নিয়ে গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় বহু লোক প্রশ্ন করেছে । অনেকেই দেখছি ভারতের চিঙ্গারি অ্যাপটির কথা বলেছেন । ওদিকে ইউটিউব ও ফেসবুক কিন্তু বসে নেই । আর কয়েক মাসের মধ্যেই তারা আনতে চলেছে টিকটকের মতো শর্ট ভিডিয়ো রেকর্ড ও পাবলিশ করার বিশেষ ফিচার । 


27 Jun 2020

হোয়াটসঅ্যাপে এবার পাবেন অ্যানিমেটেড স্টিকার

Image courtesy: Android central

হোয়াটসঅ্যাপ অবশেষে অ্যানিমেটেড স্টিকার আনতে চলেছে । হোয়াটসঅ্যাপে স্টিকার ফিচার আসে গত বছর । সেগুলি হল স্টিল ইমেজের স্টিকার । যদিও তার অনেক আগেই হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী মেসেঞ্জার অ্যাপ টেলিগ্রামে (সিকিউরিটি, ফাইল সাইজ সাপোর্ট সহ সব বিষয়েই যা হোয়াটসঅ্যাপের থেকে অনেক এগিয়ে । এই প্রসঙ্গে জানিয়ে রাখি Teknowbits-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, যাঁরা টেলিগ্রাম ব্যবহার করেন তারা টেকনোবিটসের টেলিগ্রাম চ্যানেলে গিয়েও ব্লগগুলি পড়তে পারবেন) কিন্তু স্টিল ইমেজ স্টিকার ও অ্যানিমেটেড স্টিকার ফিচার চালু হয়ে গিয়েছে । যাই হোক শেষ পর্যন্ত দেরিতে হলেও হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে এই ফিচার । 

7 Jun 2020

আপনার ফোনে কি অ্যান্ড্রয়েড-১১ ইনস্টল করার সুবিধা মিলবে?

courtesy : android police

অ্যান্ড্রয়েড-১১ গত ৩ জুন রিলিজ করার কথা ছিল । কিন্তু সম্প্রতি আমেরিকায় জর্জ ফ্লয়েডের হত্যার পর দেশজুড়ে বিক্ষোভ, দাঙ্গা ইত্যাদির জেরে গুগল অ্যান্ড্রয়েড-১১ - র রিলিজ পিছিয়ে দিয়েছে । আমেরিকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গুগল নতুন করে তারিখ ঘোষণা করবে ।

2 Jul 2019

ব্যক্তিগত ছবি, ডকুমেন্ট লুকিয়ে রাখুন পার্সোনাল ভল্টে

Image Courtesy : Microsoft
প্রায় ১০ বছর আগেও ক্লাউড স্টোরেজ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা ছিল না। কিন্তু এখন কম্পিউটার বা মোবাইল ফোন যারা ব্যবহার করেন, তাদের অনেকেই ক্লাউড স্টোরেজের সঙ্গে পরিচিত। ক্লাউড স্টোরেজের ব্যবহার বাড়তে থাকায় এখন অনেক কোম্পানিই এই ব্যাবসায় নেমেছে। শুধু তাই নয়, ব্যাবসা বাড়াতে অনেক কোম্পানিই তাদের ক্লাউড স্টোরেজে নিয়মিত নতুন নতুন ফিচার অ্যাড করছে।

28 Jun 2019

এবার ফোনের স্ক্রিনের নীচে থাকবে ক্যামেরা

Photo courtesy: Pixabay
বেজেল এবং নচ ডিসপ্লের যুগ সম্ভবত এবার শেষ হতে চলেছে। টেকনোবিটসের ব্লগে এর আগে একাধিকবার স্মার্টফোনের বেজেল এবং নচ নিয়ে আলোচনা করেছিলাম। আমার এই লেখার মধ্যে আগের সেই সমস্ত লেখার লিঙ্কও দিয়েছি। ফোনের বেজেল এবং নচ নিয়ে যাঁদের ধারণা স্পষ্ট নয়, তাঁরা সেই সমস্ত লিঙ্ক ক্লিক করে আমার আগের লেখাগুলি পড়ে নিতে পারবেন। এবার বলি, কেন ফোনের নচ ও বেজেলের যুগ শেষ হতে চলেছে।

24 Feb 2019

শুরু হল ফোল্ডেবল স্মার্ট ফোনের যুগ

Image Credit: Samsung
২০ ফেব্রুয়ারি আমেরিকার সান ফ্রানসিসকোয় স্যামসাঙ কোম্পানি ‘Unpacked 2019’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। চলতি বছরে স্যামসাঙ তাদের গ্যালাক্সি সিরিজের নতুন কী কী ফোন আনতে চলেছে, সেগুলির দাম কত পড়বে, কবে ফোনগুলি বাজারে পাওয়া যাবে সেই সমস্ত তথ্য জানানোর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে গ্যালাক্সি সিরিজের চারটি  ফোন দর্শকদের সামনে আনা হয়। সেগুলি হল S10e, S10, S10+ এবং গ্যালাক্সি ফোল্ড। তবে আকর্ষণের কেন্দ্রে ছিল স্যামসাঙের গ্যালাক্সি ফোল্ড ফোনটি।

15 Feb 2019

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি ফিচার

Image Credit: Pixabay
হোয়াটসঅ্যাপের গ্রুপগুলি নিয়ে অনেকেরই একটা অভিযোগ রয়েছে। সেটা হল, গ্রুপগুলি তাদের মেম্বার বাড়ানোর জন্য অনুমতি না নিয়েই অনেককে অ্যাড করে। অনেকক্ষেত্রে এমনটা দেখা যায় যে, আপনি হয়তো কোনও গ্রুপের মেম্বার হতে চান না, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা কেউ আপনাকে সেই গ্রুপে অ্যাড করেছে।

8 Feb 2019

ছবিতে ক্লিক করলেই হ্যাক হতে পারে অ্যান্ড্রয়েড ফোন

Image Credit: Pixabay
ছবি থেকে হ্যাকিং। শুনতে অদ্ভুত লাগলেও কথাটা সত্যি। যে কেউ আপনার অ্যান্ড্রয়েড ফোনে বিশেষ কোনও ছবি পাঠিয়ে সহজেই আপনার ফোনটিকে হ্যাক করতে পারবে। কয়েক দিন আগেই বিষয়টি গুগলের তরফে স্বীকার করা হয়েছে। 

অ্যাকাউন্ট কেউ হ্যাক করেনি তো? বলে দেবে গুগলের পাসওয়ার্ড চেকআপ

Image Credit: Google
কিছুদিন আগে টেকনোবিটসে ব্লগে পাঠকদের জানিয়েছিলাম যে, গত কয়েক বছর ধরে হ্যাকারদের একটি গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দাদের ইমেল আইডি ও পাসওয়ার্ড চুরি করেছে। সেই চুরি করা আইডি ও পাসওয়ার্ড সম্প্রতি তারা ইন্টারনেটে পাবলিশ করেছে। মেগা লিমিটেড কোম্পানির ক্লাউড স্টোরেজে সেই সমস্ত চুরি করা পাসওয়ার্ড ও আইডি-র লিস্ট রয়েছে, যা যে কেউ সেখানে গিয়ে দেখে নিতে পারবে। মেগা ক্লাউড স্টোরেজে এখনও পর্যন্ত এমন পাঁচটি লিস্ট আপলোড করেছে হ্যাকাররা। সেগুলির নাম Collection #1, Collection #2…। শুধুমাত্র Collection #1 লিস্টেই রয়েছে ২৬৯ কোটিরও বেশি পাসওয়ার্ড। 

7 Feb 2019

ফেসবুকে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন


Image Credit: Pixabay

ফেসবুক অবশেষে তাদের মেসেঞ্জার অ্যাপে ‘আনসেন্ড’ ফিচার লঞ্চ করল। ফিচারটি অবশ্য গতবছর ফেসবুক পরীক্ষামূলক ভাবে লঞ্চ করেছিল। তবে সেটি বিশ্বের সব দেশের ফেসবুক গ্রাহকরা ব্যবহার করতে পারতেন না। বিশেষ কয়েকটি দেশের ফেসবুক গ্রাহকদের জন্যই গতবছর ফেসবুক ‘আনসেন্ড’ ফিচারটি পরীক্ষামূলক ভাবে লঞ্চ করেছিল। তবে গতকাল থেকে তারা ফিচারটি অফিশিয়ালি বিশ্বের সবদেশের ফেসবুক গ্রাহকদের জন্য লঞ্চ করেছে।


28 Jan 2019

এবার ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতে পারবেন

Image credit: Facebook
ফেসবুক কোম্পানির অধীনে এখন ফেসবুক ছাড়াও রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। গত কয়েক বছরে মার্ক জুকারবার্গের ফেসবুকের বিরুদ্ধে গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ যতই উঠুক না কেন, এটা ঘটনা যে, এখনও পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের জনপ্রিয়তা কমার কোনও লক্ষণ নেই। বরং হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এবার ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে এই তিনটি অ্যাপকেই পরস্পরের সঙ্গে কানেক্ট করা হবে। 

26 Jan 2019

মোবাইল ফোনে আর স্পিকার থাকবে না, শুরুটা করল ভিভো

Image Credit: Vivo
ফোনটির সামনের পুরো অংশটা জুড়েই স্ক্রিন এবং পেছনের মেটাল কেসের পুরোটাই ঢাকা অর্থাৎ কোনও ওপেনিং বা ছিদ্র নেই – মানে কোনও পোর্ট বা হেডফোন জ্যাক নেই। তাহলে হেডফোনের পিন কোথায় কানেক্ট করবেন? চার্জিং কেবল ও ডেটা কেবলের পোর্ট অর্থাৎ ইউএসবি পোর্ট না থাকায় ফোনটি কীভাবে চার্জ করবেন বা ডেটা কেবল কীভাবে ফোনের সঙ্গে কানেক্ট করবেন? মেটাল কেসে কোনও স্পিকার গ্রিল, ইয়ারপিস ও মাইক নেই। তাহলে ফোনে ভয়েস কল কীভাবে করবেন? গান শুনবেন বা মুভি দেখবেন কীভাবে? যে ফোনটির কথা বলছি সেটা হল ভিভো কোম্পানির নতুন 5G ফোন Apex 2019। নিঃসন্দেহে Apex 2019 মোবাইল ফোনের প্রযুক্তিতে এক নতুন মাইল স্টোন। আগামী বছরগুলিতে মোবাইল ফোনের প্রযুক্তিতে কী কী পরিবর্তন আসতে চলেছে, তার উদাহরণ ভিভো কোম্পানির এই নতুন ফোন। 

18 Jan 2019

২৬৯ কোটি আইডি, পাসওয়ার্ড হ্যাকড্, আপনি সুরক্ষিত?

Image Credit: Pixabay
গত সপ্তাহে টেকনোবিটসের পাঠকদের জানিয়েছিলাম কীভাবে জনপ্রিয় অ্যাপ ES File Explorer-এ লুকানো সার্ভারের সাহায্যে আমার-আপনার মোবাইল ফোন থেকে সমস্ত ফাইল চুরি করা সম্ভব। এবারের ব্লগে পাঠকদের জানাব আরও একটি ভয়ংকর তথ্য। সেটা হল, বিশ্বে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাপের ইমেল আইডি ও পাসওয়ার্ড চুরির ঘটনা সামনে এসেছে কয়েক দিন আগে। 

জনপ্রিয় পোস্ট